Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইসিজের ঐতিহাসিক রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৬:৪৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৮:৫৪

গাম্বিয়ার বিচারমন্ত্রী ডাওদা জালো প্রেসিডেন্ট আদামা ব্যারোর কাছে রায়ের অনুলিপি হস্তান্তর করেছেন।

ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে বলে রায়ে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) গাম্বিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের ঐতিহাসিক রায়ের সত্যায়িত অনুলিপি দেশটির বিচারমন্ত্রী ডাওদা জালো প্রেসিডেন্ট আদামা ব্যারোর কাছে হস্তান্তর করেছেন।

বিবৃতিতে বলা হয়, আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করলেন আদালতের বিচারকরা।

বিজ্ঞাপন

রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা এবং রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ ও প্রতিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছে গাম্বিয়া।

আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়গুলো উঠে এসেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা দায়ের করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের পক্ষে মামলাটি দায়ের করা হয়। রোহিঙ্গা গণহত্যার সঙ্গে গাম্বিয়ার সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও গণহত্যা সনদের আওতায় দেশটি এই মামলা করে। সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়েরের ঘটনা ছিল নজিরবিহীন।

বিজ্ঞাপন

হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ ১৭:৩১

আরো

সম্পর্কিত খবর