Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রুপায় রেকর্ড / সোনার দাম ফের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার

সারাবাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬ ২১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিগত দুই বছর ধরে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনা-রুপার দামে অস্থিরতা বিরাজ করছে। জানুয়ারির ২৬ দিনে ১৩ বার দর সংশোধন হয়েছে মূল্যবান ধাতু সোনার। সেইসঙ্গে দর সংশোধন হয়েছে রুপারও। গত ২১ জানুয়ারি দর সংশোধনে সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়িয়ে যায়। এর একদিন পর দাম কিছুটা কমলেও ফের ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। সেইসঙ্গে রেকর্ড গড়েছে রুপার দামও।

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বেড়েছে। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৬২ হাজার ৪৪০টাকা। এদিকে এদিন রুপার দাম সংশোধনের ঘোষণা দেয় বাজুস। এবার ভালো মানের রুপার দাম ভরিতে বেড়েছে ৫২৩ টাকা। ফলে এক ভরি রুপা কিনতে লাগবে ৭ হাজার ৭৫৫ টাকা। সোমববার (২৬ জানুয়ারি) সোনা ও রুপার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ জানুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

এদিন রুপার দামও বাড়ানোর ঘোষণাও দেয় বাজুস। ফলে ২২ ক্যারেটের প্রতিভরির ৭ হাজার ৭৭৫ টাকা, ২১ ক্যারেটের দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৬ জানুয়ারি সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওইদিনও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। সেইসঙ্গে বাড়ে রুপার দামও।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর