Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ৩০ হাজার ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৬:৩৭ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১৬:৩৮

বিসিজির উদ্ধার করা ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর