Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-খাদ্যপণ্যসহ আটক ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও খাদ্যপণ্যসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুইটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে কোস্ট গার্ড ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত জাহাজ অপূর্ব বাংলা নিয়ে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুইটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১১৪০ বস্তা সিমেন্ট, পাঁচ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭০৮০ পিস ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংকস। পাচারকাজে ব্যবহৃত মাছ ধরার দুইটি নৌকাও এ সময়ে জব্দ করা হয়েছে। পাশাপাশি ওই দুই নৌকায় থাকা ১৯ জনকে আটক করা হয়। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা মালামাল, নৌযান ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তবর্তী সমুদ্র এলাকায় পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর