Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার আব্দুস সালাম কারাগারে

স্টাফ করেসপন্ডেট
১৬ মার্চ ২০২৬ ১৮:৪১ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২০:৩০

গ্রেফতার মো. আব্দুস সালাম।

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার মো. আব্দুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল জানান, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. বুলবুল আহমেদ গ্রেফতার আসামিকে আদালতে হাজির করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে শুনানি করেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন নির্ধারণ করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদের সময় আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তেও তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তবে অন্যান্য জড়িত ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন বক্তব্য দেন।

মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক সহযোগীদের নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করা এবং আসামির ব্যবহৃত মোবাইল ফোন, কল ডিটেইলস, মেসেজ ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাইয়ের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে গোয়েন্দা সংস্থার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর