Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্বর হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিল মণ্ডল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:২৯

ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিবি কার্যালয় থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে, সোমবার (৩০ মার্চ) রাতে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানা গেছে।

তদন্ত সূত্রে জানা যায়, পাবনা জেলার বাসিন্দা আব্দুল জলিল মণ্ডল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। শাপলা চত্বরের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তে উঠে এসেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/ইআ