Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিল সদস্য নির্বাচন ১৯ মে

স্টাফ করেসপন্ডেট
৪ এপ্রিল ২০২৬ ১৯:৩২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ০০:৩৩

বাংলাদেশ বার কাউন্সিল। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন ২০২৬’ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সভায় বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এদের মধ্যে ছিলেন- ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এবং রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও জানানো হয়। এতে সেই করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচন না হওয়ায় একটি এডহক কমিটির মাধ্যমে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সারাবাংলা/টিএম/পিটিএম