Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে রুল শুনানি আজ হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১২:০৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৩:২৬

ঢাকা: ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর রিভিউ ফলাফল বাতিল সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হতে পারে। হাইকোর্টের নির্ধারিত বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

রিটকারীদের আইনজীবী মাহাবুবুর রহমান খান ও ব্যারিস্টার এম. আশরাফুল ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুনানিটি হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২৩ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ শতাধিক শিক্ষার্থীর রিভিউ ফলাফল বাতিল করে বাংলাদেশ বার কাউন্সিল। এই সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষানবিশ আইনজীবীদের বিষয়ে বার কাউন্সিল কেন ইতিবাচক সিদ্ধান্ত নেবে না তাও জানতে চাওয়া হয় রুলে। এ বিষয়ে বার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ মার্চ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির আদেশ দেন।

সংশ্লিষ্টদের মতে, এই রুলের শুনানি ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর