Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ: শামীম ওসমানসহ ১২ জনের ডিসচার্জ শুনানি আজ

স্টাফ করেসপন্ডেট
২৩ এপ্রিল ২০২৬ ১০:৫৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:৪৪

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির ডিসচার্জ (অব্যাহতি) আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

বিজ্ঞাপন

মামলার সব আসামিই বর্তমানে পলাতক। তাদের পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আজ এসব আইনজীবীরাই ডিসচার্জ আবেদন নিয়ে শুনানিতে অংশ নেবেন।

এর আগে, গত ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন তাদের শুনানি শেষ করে। শুনানিতে তিনটি পৃথক অভিযোগ তুলে ধরা হয়। পরবর্তীতে আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, প্রথম ঘটনায় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া ও ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকাসহ আশপাশে কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল এবং ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়।

দ্বিতীয় ঘটনায়, ২১ জুলাই ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা করা হয়। তৃতীয় ঘটনায়, ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই তিনটি ঘটনায় ১২ আসামির বিরুদ্ধে চলতি বছরের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একইদিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর