Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ৪ মে ২০২৬ ২১:৩৫

সাবেক এমপি মাসুদ উদ্দিন।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. হাবিব উল্লাহ ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন ভিকটিম বিপ্লব শেখ। ঘটনার সময় এজাহারনামীয় এক নম্বর আসামিসহ মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বিপ্লব শেখের গলায় ও কোমরে গুলি লাগে।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গত বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় ভিকটিমের বাবা পারভেজ শেখ একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গত ২৩ মার্চ মাসুদ উদ্দিনকে বারিধারা থেকে গ্রেফতার করা হয়। তাকে একাধিক মামলায় কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর