Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মিরপুরে চাঁদাবাজসহ গ্রেফতার ৫৪

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৭:১৪

গ্রেফতার হওয়া ব্যক্তিরা।

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে তিন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, মিরপুর মডেল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর