Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৭:৫৪

অভিযান চলাকালীন মুহূর্ত।

যশোর: দীর্ঘদিন ধরে প্রতারণা, দালালচক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি ও লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত যশোরের ‘ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দু’টি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে নানা অনিয়ম, রোগীদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় ও দালালের মাধ্যমে রোগী বাণিজ্যের অভিযোগ জমা পড়ছিল। বারবার অভিযোগ ওঠার পর প্রশাসন মাঠে নামে। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

বিজ্ঞাপন

সিভিল সার্জন সূত্রে জানা যায়, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে দালালচক্র ব্যবহার করে সাধারণ রোগীদের ফাঁদে ফেলছিল। বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়, বিভ্রান্তিকর রিপোর্ট প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার একাধিক অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ ছাড়া, পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার কোনো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটি চালু থাকায় সেটিও বন্ধ করে সিলগালা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্যসেবার নামে প্রতারণা, দালাল নির্ভর ব্যবসা এবং অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোরে স্বাস্থ্যখাতে অনিয়ম ও ভুয়া ডায়াগনস্টিক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। একইসঙ্গে রোগীদের হয়রানি ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর