Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

স্টাফ করেসপন্ডেট
২১ জুন ২০২৬ ১০:৩৭

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানে

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা। মামলায় একমাত্র আসামি হিসেবে রয়েছেন জিয়াউল আহসান।

এর আগে গত ৯ জুন পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত থাকলেও নতুন আইনজীবী নিয়োগের জন্য সময়ের আবেদন জানান আসামিপক্ষ। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য ২১ জুন দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

তার আগে ২৩ এপ্রিল মামলার চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। আগের দিন ২২ এপ্রিল ট্রাইব্যুনাল তার জবানবন্দি রেকর্ড করে।

চলতি বছরের ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে ৩ জনকে হত্যার পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনায় ৫০ জন এবং একই সময়ের মধ্যে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ব বাবা দিবস আজ
২১ জুন ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর