Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২০:৪১

দণ্ডপ্রাপ্ত ওই যুবক।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ফিরোজ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন্) দুপুরে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার রাউৎবাড়ি গ্রামের রূপচাঁন শেখের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন ফিরোজ। বুধবার দুপুরে পুলিশ তাকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর