Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ভোটের প্রতীক শাপলা নিয়ে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতিনিধি দল।

‎রোববার (১৩ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টার দিকে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ সদস্যর প্রতিনিধি দল।

‎এরপর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ১১টার দিকে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫ সদস্যর প্রতিনিধি বৈঠকে বসেন।

‎গেল সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি।

বিজ্ঞাপন

‎গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে।

‎শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করেনি নির্বাচন কমিশন।

‎উল্লেখ্য, বর্তমানে ৫০টি দল নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে।

‎সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো