Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নতুন দল নিবন্ধন চূড়ান্ত করতে ইসির বৈঠক বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাঠ পর্যায়ের তদন্ত যাচাই-বাছাইয়ের পর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করতে বৈঠকে বসছে।

‎বুধবার (১০ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা যায়।

‎চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ‘সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি” ১৩ তম সভা অনুষ্ঠিত হবে। সভার আলো সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে- নতুন রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত ও বিবিধ।

‎ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শর্ত পালন করা দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর কোনো দলের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবি-আপত্তি পাওয়া গেলে তা ১৫ থেকে ২২ সেপ্টেম্বর মধ্যে আপত্তিকারীর শুনানি গ্রহণ করবে ইসি। আর নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি-আপত্তি না পাওয়া গেলে ২৩ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ ও নিবন্ধন সনদ প্রদান করবে সংস্থাটি।

‎উল্লেখ্য, প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা ২২টি দল গুলোা হলো: ফরওয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর