Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু, রয়েছেন প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৯:২০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও কমিশনের সদস্যরা।

এর আগে, বিকেলে জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠানকে সামনে রেখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-জুলাই সনদে সই নিয়ে অনিশ্চয়তা, জরুরি বৈঠক সন্ধ্যায়

সন্ধ্যায় বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে আসন্ন নির্বাচনি রোডম্যাপ, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর