Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ০৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সই হতে যাচ্ছে আজ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান।

অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ ভবন এলাকা সাজানো হয়েছে নতুন সাজে, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানের সময় পুরো সংসদ এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

জানা গেছে, সনদে সই করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি।

বিজ্ঞাপন

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ— প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।

দুই পর্বের আলোচনায় ৬৩টি রাজনৈতিক দল অংশ নেয় এবং মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় কমিশন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করা হয়।

গত ১৪ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর হাতে সনদের চূড়ান্ত কপি হস্তান্তর করে। আজকের সইয়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর