Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটে নিজ এলাকায় নির্বাচনি ডিউটি পাবেন না আনসার সদ্যসরা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কোনো সদস্যই নিজ এলাকায় বা নিজ ইউনিয়নে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবেন না।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। আনসার ও ভিডিপি অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) চিঠি পাঠিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে কমিশন।

ওই নির্দেশনায় যা বলা হয়েছে—

  • নিরপেক্ষতা রক্ষা: নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • বিকল্প এলাকায় পদায়ন: কোনো সদস্যকে তার স্ব-স্ব ইউনিয়নে দায়িত্ব দেওয়া যাবে না। তাদের নিজ এলাকার বাইরে অন্য কোনো ভোটকেন্দ্রে নিয়োজিত করতে হবে।
  • গণভোট ও সাধারণ নির্বাচন: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট, উভয় ক্ষেত্রেই এই আদেশ কার্যকর হবে।

ইসি জানিয়েছে, স্থানীয় প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ করে দিতেই এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার চালাতে পারবেন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিটোপিয়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০১

আরো

সম্পর্কিত খবর