Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে অর্থ লেনদেন বেআইনি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

ঢাকা: ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থ লেনদেন সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ ধরনের অনিয়ম বা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি এবং এটি সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে এ কার্ড ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা চক্র যদি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করে বা গ্রহণ করে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমন অনিয়মের সঙ্গে জড়িতদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে কার্ড পৌঁছে দিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।