Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

স্টাফ করেসপন্ডেট
২ মার্চ ২০২৬ ১২:৩৩

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থীরা। সংশ্লিষ্ট আসনগুলো হলো রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনকারী চার প্রার্থী হলেন—কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের প্রার্থী মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার (১ মার্চ) রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনালের আওতায় বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর