Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারীদের জন্য বিআরটিসি বাস চালুর উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২৩:০৮

প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারীদের জন্য বিশেষ বাস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই বাসগুলোতে নারী চালক, নারী কন্ডাক্টর এবং নারী হেলপার নিয়োগ দেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, নারীবান্ধব বিআরটিসি বাসে যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বিশেষ স্লোগান নির্ধারণ করা হয়েছে। স্লোগানগুলোর মধ্যে রয়েছে— ‘স্বস্তির আরেক নাম, নারীবান্ধব বিআরটিসি বাস’, ‘নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ’, ‘নিরাপদ যাত্রা কর্মে গতি—নারীর হাতেও অর্থনৈতিক শক্তি’, ‘নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি’, ‘নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার’, ‘নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা’, ‘কর্মে যাবো মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে’, ‘নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে’ এবং ‘নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।’

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করা এবং তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর