Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাড়পত্র পেলে সৌদি থেকে আনা হবে ২ বাংলাদে‌শির মরদেহ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৬:৪৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সৌদি আরবে নিহত দুইজনের মরদেহ দেশটির কর্তৃপক্ষের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে দেশে আনা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক ক্ষু‌দে বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

রোববার বার্তাসংস্থা রয়টার্স সৌ‌দির সিভিল ডিফেন্সের বরাতে জানিয়েছে, সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয়সহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের সবাই বাংলাদেশি।

রয়টার্সের খব‌রে বলা হ‌য়ে‌ছে, সৌদির আল-কারজ শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি আবাসিক এলাকায় মিসাইল আছড়ে পড়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর