Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:০১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসকল ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছিল, তার মাঝে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটসমূহ ১০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করুন- বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর