Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি 

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৪:২১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ফ্লাইট বন্ধের কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও কাতার সরকারের যৌথ প্রচেষ্টায় একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয় তাদের।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে দুবাই থেকেও ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ৪০৫ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা মহাব্যবস্থাপক মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ থাকায় অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যোগাযোগ শুরু করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর