Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২ মন্ত্রণালয়কে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২০:০২ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২১:০১

মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে দ্রুত সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, আলোচ্যসূচির বাইরে সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ইতোমধ্যে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার প্রভাব পড়েছে, ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, চলমান ছুটির মধ্যেই প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ প্রস্তুত করে তা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের হাতে থাকা বিদ্যমান তহবিল ব্যবহার করেও ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কী ধরনের সহায়তা লাগবে, তা নির্ধারণ করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ চালিয়ে যাবে এবং পরিস্থিতি অনুযায়ী বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর