Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েতে আটকে পড়া বাংলাদেশিরা সৌদি আরব হয়ে দেশে ফিরতে পারবেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ০৯:৫৪ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১০:৪২

ছবি: সংগৃহীত।

ঢাকা: উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত যেসব বাংলাদেশি বিশেষ প্রয়োজনে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক, তারা স্থলপথে সৌদি আরব প্রবেশ করে বিমানযোগে বাংলাদেশে আসতে পারবেন।

বুধবার (১৮ মার্চ) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব হয়ে ফিরতে চাইলে সৌদি আরবে প্রবেশের জন্য ভিজিট বা ট্রানজিট ভিসা থাকা আবশ্যক। এক্ষেত্রে ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর ৪ (চার) দিনের মধ্যে অবশ্যই সৌদি আরব ত্যাগ করা বাধ্যতামূলক। সুতরাং, ট্রানজিট ভিসা প্রাপ্তির পর সৌদি আরব হতে বাংলাদেশের ফ্লাইটের টিকিট নিশ্চিত করে সৌদি আরবে যেতে হবে।

বিজ্ঞাপন

সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসার জন্যে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য ksavisa.sa এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, যেসকল প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত জরুরি প্রয়োজনে বাংলাদেশে ভ্রমণ করা প্রয়োজন, শুধুমাত্র তাদের জন্য সৌদি আরবে প্রবেশপূর্বক বাংলাদেশ ভ্রমণের জন্য ট্রানজিট ভিসার অনুমোদন পাওয়ার লক্ষ্যে কুয়েতের বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এই প্রেক্ষিতে এসকল প্রবাসী বাংলাদেশিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে। আবেদনপত্র প্রাপ্তিসাপেক্ষে কুয়েত দূতাবাসের পক্ষ হতে সৌদি আরব প্রবেশের অনুমোদন গ্রহণ করে আবেদনকারীকে অবহিত করা হবে।

এরপর আবেদনকারীকে নিজস্ব ব্যবস্থাপনায় স্থলপথে কুয়েত এবং সৌদি আরব সীমান্তে গমন করে, সীমান্তে অবস্থিত ইমিগ্রেশন অফিসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব প্রবেশ করে পরবর্তীতে চারদিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

জরুরি প্রয়োজনে আবেদনকারীরা আগামী ২১ মার্চ হতে যে কোনো কর্মদিবসে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত এবং যে কোনো ছুটির দিনে সকাল কোনো ১১টা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর