Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈরী আবহাওয়ায় ঢাকার ৫ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীসহ সারাদেশে আকস্মিক ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়েছে পাঁচটি যাত্রীবাহী বিমান। এরমধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বাধ্য হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই রাজধানীতে হঠাত্‍ মেঘের গর্জনসহ ঝুম বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নিরাপত্তার খাতিরে ফ্লাইটগুলো চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। শুধু ঢাকা নয়, এদিন দেশের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় ও বৃষ্টির খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর ও সিলেটসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আকাশপথে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর