Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১২:৪৫

ছবি সংগৃহীত।

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে রি-গ্যাসিফাইড ন্যাচারাল গ্যাস বা আরএলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে গ্যাস সরবরাহে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট বা এমএমসিএফডি ঘাটতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালীর টার্মিনালগুলো থেকে সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এই গ্যাস সংকটের কারণে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পকারখানার গ্রাহকরা ভোগান্তির সম্মুখীন হতে পারেন।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সমস্যা অব্যাহত থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর