Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ২১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

এসময় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়ই সস্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তার বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

বঙ্গভবনে যাওয়ার আগে বিকেল ৪টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে যান তিনি। সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। গ্যালারিতে বসে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার পাশাপাশি দেশের ফুটবলের উন্নয়নে সংহতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দিনের শুরুতে সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে তিনি দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সন্তানদের স্মরণ করেন।

পরবর্তীতে সকাল ৭টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। সেখানে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করেন তারেক রহমান।

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর