Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসন
তফসিল ও পরিকল্পনা চূড়ান্ত করতে ৬ এপ্রিল ইসির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২১:৩২ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১০:২২

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি নিতে আগামী ৬ এপ্রিল এক গুরুত্বপূর্ণ ‘কমিশন সভা’ আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ মার্চ) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এটি হবে বর্তমান কমিশনের ১১তম সভা, যেখানে সংরক্ষিত নারী আসনের ভোট ছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

ইসি কর্মকর্তাদের সূত্রে আরও জানা গেছে, ৬ এপ্রিলের সভায় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ১৩ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী আগামী ১৪ মে’র মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকলেও কমিশন এপ্রিলেই এই প্রক্রিয়া গুছিয়ে আনতে আগ্রহী।

বিজ্ঞাপন

এই সভার আলোচ্যসূচিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রী সংরক্ষণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া এবং আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দুটি আসনের নির্বাচন নিয়ে চূড়ান্ত পর্যালোচনা। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা ও পরবর্তী সময়ে দায়ের করা নির্বাচনি আবেদনগুলোর বিষয়েও কমিশনকে অবহিত করা হবে। পাশাপাশি নির্বাচনি দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী হতাহত হলে তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

খুলনায় যুবক গুলিবিদ্ধ
১৭ মে ২০২৬ ২০:৩৮

আরো

সম্পর্কিত খবর