Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর খবর সত্য নয়— দাবি ইকবাল সোবহানের

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১১:৩৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১১:৩৯

ঢাকা: সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর খবর সত্য নয় বলে দাবি করেছেন তিনি।

ইকবাল সোবহান চৌধুরী জানান, তিনি বিমানবন্দরেই যাননি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ কথা জানান সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

এর আগে, বুধবার (১৫ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়- ওমরাহ করতে সৌদি আরব যাওয়ার পথে ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল।

সারাবাংলা/এমএইচ/ইআ