Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:১৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৯

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্ট এই শিক্ষাবিদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সাক্ষাৎকালে দেশের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়। আবদুল্লাহ আবু সায়ীদ বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রম এবং আলোকিত মানুষ গড়ার আন্দোলনের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিক্ষা বিস্তারে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে অধ্যাপক সায়ীদের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই আলোচনা সম্পন্ন হয় এবং প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও সৃজনশীল মেধা বিকাশে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। দুই জনের এই সাক্ষাতের মাধ্যমে দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর