Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন: প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৬:২২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:২৪

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর।

গত ১৭ ও ১৮ এপ্রিল ঢাকার আইজিসিসি প্রাঙ্গণে ‘বাঁধন আছে প্রাণে প্রাণে: অব হারমনি উইদিন’ শীর্ষক একটি দুইদিনব্যাপী সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানটি ঢাকার ভারতীয় হাইকমিশন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজন করে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য অংশগ্রহণ করেন, যারা দুই দেশের সংগীত, উৎসব ও সংস্কৃতির অভিন্ন ঐতিহ্যকে তাদের সুরের মাধ্যমে তুলে ধরেন। ঐতিহ্য ও সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে চলার লক্ষ্যে এই আয়োজনটি এইচএসবিসি বাংলাদেশের সঙ্গে একটি পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য

ভারতের হাইকমিশনার একই মঞ্চে দুই দেশের প্রথিতযশা শিল্পীদের উপস্থিতি সম্পর্কে বলেন, ‘এটি দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার একটি শক্তিশালী প্রতীক।’

ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ব্যবসা, গণমাধ্যম, শিক্ষা ও সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

এলপি গ্যাসের দাম আরও বাড়ল
১৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৬

আরো

সম্পর্কিত খবর