Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৯:০৪

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন। আর মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এই সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, মনোনয়নপত্র নেওয়া ৪৩১ জনের মধ্যে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ৪১৭টি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

‎মো. মনির হোসেন আরও বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ‎ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আর দুইদিন বাকি। ৪৩১ জন মনোনয়নপত্র তুললেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দিয়েছেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও আশরাফুন নাহার। তারা তিনজনই বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর