Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২০:৪০

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি তার নির্বাচনি এলাকার ১৫ সদস্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে বলেছেন,  উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।

রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবনস্থ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজ-খবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তিনি বলেন, আপনারা অবগত আছেন, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারেন সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার বলেন, আমি আপনাদের ভোটের দ্বারা সংসদ-সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সঙ্গে চলেছি এবং সততার সঙ্গেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।

 

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর