Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে ভোগান্তি কমাতে এনআইডিতে যুক্ত হচ্ছে ইংরেজি নাম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২০:০৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

ঢাকা: পাসপোর্ট-জন্মনিবন্ধন বা শিক্ষা সনদের মতো গুরুত্বপূর্ণ দলিলে পিতা-মাতার নাম ইংরেজিতে থাকলেও এনআইডিতে এতদিন শুধু বাংলা নাম ব্যবহারের সুযোগ ছিল। এর ফলে বিদেশ ভ্রমণ বা ভিসা সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হতো। নাগরিকদের এই সমস্যা নিরসনে এনআইডিতে ইংরেজি নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডি ডাটাবেজে নাগরিকের নিজের ডাকনামের পাশাপাশি পিতা-মাতার ডাকনামও সংরক্ষিত থাকবে। তবে এই ডাকনামগুলো কার্ডে প্রিন্ট করা হবে না, এটি শুধুমাত্র ডাটাবেজের তথ্যের শুদ্ধতা যাচাইয়ে ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আইন-বিধি খতিয়ে দেখা হচ্ছে। পিতা ও মাতা এবং স্বামী ও স্ত্রীর নাম ইংরেজিতে যোগ করা হতে পারে। এছাড়া ডাক নামও যুক্ত করা হতে পারে। তিনি বলেন, বর্তমানে দুই নম্বর ফরমে তথ্য দেওয়ার সময় ইংরেজিতে পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর নাম লিপিবদ্ধ করার ঘর নেই। সেটাই এখন যোগ হবে তবে এই তথ্য ইসির সার্ভারে থাকবে, এনআইডিতে দৃশ্যমান থাকবে না।

তিনি আরো জানান, দ্রুতই নাগরিকরা এই নতুন সুবিধার আওতায় আসবেন বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর