Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ১৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১০:১৯

বজ্রসহ বৃষ্টি। ফাইল ছবি

ঢাকা: দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে তীব্র ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত বয়ে যেতে পারে। শুক্রবার (১ মে) আবহাওয়া অধিদফতরের দেওয়া ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাস এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

গত কয়েকদিনের তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর যে আভাস দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই বৈরী আবহাওয়ার পূর্বাভাস এলো। বিশেষ করে ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও আগের পূর্বাভাসে জানানো হয়।

বর্তমান পরিস্থিতিতে নদীবন্দরগুলোতে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর