Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১১:৪৯

দ্বীন মোহাম্মদ দুলুকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ।

ঢাকা: জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঢাকা মহানগর দক্ষিণের ৮১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে নাট্যকার দ্বীন মোহাম্মদ দুলুকে আহ্বায়ক এবং বিশিষ্ট সংগঠক মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল আমিন খান এই কমিটির অনুমোদন দেন। অনুমোদনের পত্রে নবগঠিত কমিটিকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বিভিন্ন থানা কমিটিগুলো পুনর্গঠন করে ঢাকা মহানগর দক্ষিণের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির শীর্ষ নেতৃত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সংগঠক কেরামত আলী রাজু। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুস সালাম খান, আলহাজ্ব শাহ মোহাম্মদ জামাল, মনিরুজ্জামান ভূঁইয়া (জুয়েল), আমিনুল হোসেন সুমন, আবুল বাসার বিপুল, অভিনেতা মনিরুল ইসলাম মনির, তাইজুল ইসলাম তাজু, সালাহউদ্দিন ইমন, সাংবাদিক ও শিক্ষক মো. নূর নবী (দফতরের দায়িত্বপ্রাপ্ত), এনামুল হক খোকন, শিশু সংগঠক নজরুল ইসলাম, মো. মাসুম ফরায়েজী, নুসরাত মর্জিনা, শিলা আক্তার, কামরুল হুদা রাজীব ও শিক্ষক সামসুজ্জাহান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

৮১ সদস্যের এই বিশদ কমিটিতে সদস্য হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জামাল হোসেন শান্ত, ডা. নিপুন মোল্লা, মো. রুহুল আমিন, মো. এনায়েত হোসেন লিটন, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিক, মানবাধিকার কর্মী রিপন আহমেদ, সাজেদ আহমেদ (সাজিদ), নাহিদ শিকদার, সৌরভ চন্দ্র শীল, দেওয়ান আরিফুর রহমান, আব্দুর রহমান ভূঁইয়া, সুলতানুল আরেফিন সুমন, ফজলুল হক, বিল্লাল হোসেন, নূর হোসেন, জাকির খান, কবির হোসেন, হাজী মো. লিটন, মো. আব্দুর রহমান, উজ্জল হোসেন মিয়া, সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও জসিম উদ্দিন।

তালিকায় আরও রয়েছেন শিশু সংগঠক মো. শফিকুল ইসলাম রানা, বেল্লাল হোসেন, ফরহাদ হোসেন নিলু, মোক্তার হোসেন ভূঁইয়া (রিপন), মো. মনির হোসেন, কামাল হোসেন, চিত্রশিল্পী তহুরা আক্তার সাথী, শিশু সংগঠক মনোয়ারা বেগম, আর্টিস্ট রাউফি খন্দকার শুভ, খন্দকার সাজ্জাদুল ইসলাম হ্যাভেন, মফিজুল ইসলাম, মোশারফ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ শাহাজাহান, ইউসুফ হাসান, ফটোসাংবাদিক সালাহউদ্দিন আহমেদ, শিল্পী ইসলাম, মো. আব্দূল হান্নান, মো. আলমগীর হোসেন, হাফেজ মোহাম্মদ মজিবুর রহমান, মো. শাহিন মিয়া, মো. খোকন সরকার, মো. মাসুদুর রহমান, এস. এ. মান্নান, মো. রিয়াজ, খোকন (খোকা), সাব্বির আহমেদ (রোমেল), শরিফ উদ্দিন সাগর, সোহেল খান, জীবন মিয়া, নাট্য নির্মাতা জাহাঙ্গীর মির্জা, খন্দকার ইয়াসীন, মো. মামুন, অভিনেতা উত্তম অধিকারী, নাট্যকার মীর মিজানুর রহমান, আব্দুল আলিম, প্রকাশক মো. মুহাসিন রুবেল, প্রকাশক মো. সুলাইমান হোসেন সামাদ এবং গোলাম মোস্তফা।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর