Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১২:৩৬

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন বক্তারা।

ঢাকা: আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইসলামী শ্রমনীতি, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদার দাবি তোলেন শ্রমিক নেতারা।

শুক্রবার (১ মে) বাইতুল মোকারম উত্তর গে‌টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলা‌দেশ আয়োজিত এ সমাবেশে সংগঠনটির নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিকরা হলেও তারা এখনও বঞ্চনা ও বৈষম্যের শিকার। ইসলামী শ্রমনী‌তি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্র‌মিকবান্ধব রাষ্ট্রনীতি প্র‌তিষ্ঠা কর‌তে হ‌বে।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাস্তবসম্মতভাবে নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। একইসঙ্গে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বিভিন্ন পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর