Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ২২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৩ মে শুরু হবে। সেইসঙ্গে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৫ মে) আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকল্পে আইন-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও কালোবাজারি প্রতিরোধসহ সার্বিক বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, আগামী ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি, টিকেট শতভাগ অনলাইনে বিক্রি হবে। সেই সঙ্গে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫% স্ট্যান্ডিং টিকেট যাত্রার ২ ঘণ্টা পূর্বে কাউন্টার থেকে বিক্রি করা হবে। এছাড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা, যাত্রী সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ডিএমপি কমিশনার মো. সরওয়্যার, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায়। ট্রেনটি পার্বতীপুর পৌঁছাবে দিনগত রাত ২টায়। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ ও তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন (ঈদুল আযহা যদি ২৮ মে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ঈদের পরে দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত পরিচালনা করা হবে। এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে তিনদিন পরিচালনা করা হবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিটোপিয়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০১

আরো

সম্পর্কিত খবর