Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫২৪ শিশু।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ শিশুর মধ্যে একজন নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৫২৪ শিশুর মধ্যে নিশ্চত হামে ২৮৬ শিশু এবং সন্দেহজনক হামে ১২৩৮ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৬২০৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯৯২ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৮ হাজার ২৩৮ রোগী।

বিজ্ঞাপন

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৩৩৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২৭৯ জন এবং নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে- রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর