Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেনজেন ভিসায় প্রবেশে সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৫:১২

শেনজেন ভিসা – ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ইউরোপে শেনজেন ভিসা নিয়ে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণকারীদের সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।

সোমবার (১১ মে) ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস এই পরামর্শ দেয়।

বার্তায় বলা হয়, ভিসা ভ্রমণের পূর্বানুমতি দিলেও যেকোনো শেনজেন দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে থাকে। তাই ভ্রমণকারীদের অবশ্যই সব কাগজপত্র সঙ্গে রাখতে হবে, যাতে প্রয়োজনে পুলিশ সেগুলো যাচাই করতে পারে।

শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে- অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর