Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী, ১৩ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১০:৫৯

ঢাকা: এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৩৪টি হজ ফ্লাইটে মোট ৫২ হাজার ৩৩৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আর সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ মক্কায় মারা গেছেন সাভারের নুসরাত শারমীন (৬২)। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এ পর্যন্ত মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, তিনজন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় দুইজন মারা গেছেন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৯ টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আট হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

বিজ্ঞাপন

‎এ ছাড়া আরও বলা হয়, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৯৩৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৫ হাজার ২০টি সেবা প্রদান করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

আরো