Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যাসিবাদের থেকে মুক্তির প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠবে এই জাদুঘর।

মঙ্গলবার (১২ মে) জাদুঘরের উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলার অকুতোভয় সন্তানরা যেভাবে দেশকে ফাসিবাদমুক্ত করেছে, সেই স্মৃতি ও ইতিহাস জনগণের জন্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এটি কেবল একটি স্থাপনা নয়, বরং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুনির্দিষ্ট চিহ্ন এবং প্রমাণ হিসেবে যুগ যুগ ধরে টিকে থাকবে। এই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার মাধ্যমে আগামী প্রজন্ম জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও মুক্তিকামী মানুষের ত্যাগের কথা জানতে পারবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর