Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৩ মে ২০২৬ ০৯:৪৩ | আপডেট: ১৩ মে ২০২৬ ১২:০৮

ছবি সংগৃহীত।

ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় আজ বুধবার (১৩ মে) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদরাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদরাসা এলাকায় বিদ্যুৎ থাকবে না। তিনি বলেন, হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট যা স্বাভাবিকের তুলনায় অধিক। তিনি আরও বলেন, গ্রাহকদের মানসম্মত ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে যার ফলে সিস্টেম লস হ্রাস পাবে এবং ভবিষ্যতে উন্নত সেবা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে রাজশাহী মহানগরীর কয়েকটি এলাকায় গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেসকো। নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন দেওয়ানপাড়া ফিডারের কিছু অংশে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় গ্রাহকরা সাময়িকভাবে বিদ্যুৎ পাবেন না। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কাটার এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

 

সারাবাংলা/এফএন/ এএ