Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম কেন?‎— ইসিকে ইউএন উইমেন

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিদের কম উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছে জাতিসংঘের (ইউএন) নারী প্রতিনিধিদল।

‎রোববার (১৭ মে) বৈঠক শেষে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চেয়েছেন। তাদের উপস্থিতি কীভাবে বাড়ানো যায়, সেটা বলেছেন। আমরা বলেছি সাত জন আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী আরও ছিল।’

‎ইসি সচিব বলেন, ‘আমরা জানিয়েছি যে, ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত নারী সদস্য আছেন ৫০ জন। স্থানীয় নির্বাচনে এটা আরও বাড়বে। ভোটার তালিকাতে নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে এক দশমিক আট মিলিয়নে আনা হয়েছে। এটা আরও কমানোর জন্য চেষ্টা করছি। এ ছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি বলে জানিয়েছি।’

বিজ্ঞাপন

‎তারা কোনো পরামর্শ দিয়েছেন কি না? জানতে চাইলে ইসি সচিব বলেন, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আখতার আহমেদ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ ওমেনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মিস ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টিন আরব, প্রতিনিধি মিস গীতাঞ্জলি সিং, ডেপুটি প্রতিনিধি নবনীতা সিনহা এবং ইউনিট ম্যানেজার তপতী সাহা উপস্থিত ছিলেন।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর