Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ আজ দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে, রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর