Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কারণে বৃহস্পতিবার (২১ মে)  সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।  নেসকো  কর্তৃপক্ষ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সময় নির্ধারণ করেছে।

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া এবং ভাংড়া এলাকা। এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতরের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর