ঢাকা: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) ২৭-৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। ৩১ মে ফের ভিসা কার্যক্রম চালু হবে।
রোববার (২৪ মে) আইভেকের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। এ ছাড়া ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি। সে কারণে এই দুই দিন কোনো কার্যক্রম চলবে না।
নোটিশে আরও বলা হয়, তবে ২৭ মে সব আইভেক-এ শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। সব আইভেক-এ নিয়মিত ভিসা কার্যক্রম ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।